Advertisement Placeholder

আইপিএলে দর্শক চাহিদার শীর্ষে চেন্নাই

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএলে দর্শক চাহিদার শীর্ষে চেন্নাই

মৌসুমের অর্ধেক পথ যাওয়ার আগেই জমে উঠেছে এবারের আইপিএল। অপ্রত্যাশিত শুরু করেছে দুই হট ফেবারিট মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবার রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স উড়ছে দুরন্ত ফর্মে। ব্যাট হাতে ঝড় তুলছে সানরাইজার্স হায়দরাবাদ আর বল হাতে কারিশমা দেখাচ্ছে চেন্নাই সুপার কিংস।

টিভিপর্দার বাইরে অনলাইন স্ট্রিমিংয়েও দর্শক বাড়ছে প্রতিনিয়ত। জিও সিনেমায় এবারের আইপিএল দেখছেন ভারতের বিশাল সংখ্যক মানুষ। তাদেরই এক জরিপে দেখা গেল মজার এক তথ্য। আইপিএলের ১৭তম এসে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচকে কেন্দ্র করে।

ইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আরসিবি ও সিএসকে। বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির সেই লড়াই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখেছিলেন। সংখ্যাটা ৩৮ কোটি। সেই ম্যাচে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই। আসরের প্রথম ম্যাচ দেখার সাপেক্ষে যা ছিল রেকর্ড।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে হয়েছিল সবচেয়ে বেশি রানের ইতিহাস। দর্শক সংখ্যার দিক থেকে এই ম্যাচও হয়েছিল রেকর্ড। । প্রথমে ব্যাট করে ২৭৭ রান করেছিল হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। রান তাড়া করতে গিয়ে ২৪৬ রান করেছিল মুম্বাই। সেই ম্যাচ দেখেছিলেন ২৮ কোটি ৪০ লক্ষ দর্শক।

তালিকায় তিন নম্বরেও রয়েছে চেন্নাই। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটকে ৬৩ রানে হারিয়েছিলেন ধোনিরা। জিও সিনেমায় সেই খেলা দেখেছিলেন ২৫ কোটি ২০ লক্ষ দর্শক।

বিরাট কোহলির ভক্তের অভাব নেই। তারই সুবাদে বেঙ্গালুরুর ম্যাচ দেখেছেন অনেকেই। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪ উইকেটে হারিয়েছিল বেঙ্গালুরু। ম্যাচ দেখেছিলেন ২৪ কোটি দর্শক। সমান সংখ্যক দর্শক দেখেছেন চেন্নাই এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার ম্যাচে। দর্শক তালিকায় শীর্ষে থাকছে এই ম্যাচও।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার