Advertisement Placeholder

ঢাকার বাড্ডায় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার বাড্ডায় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

ঢাকার বাড্ডার শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচ তলায় অবস্থিত বুথে এ ঘটনা ঘটেছে।

নিহত নিরাপত্তাকর্মীর নাম হাসান মাহমুদ (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ (১০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আমাদের প্রাথমিক ধারণা, এটিএম বুথের টাকা চুরি করতে এসে, বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। তাদের কাজে বাধা দিলে হাসানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার