Advertisement Placeholder

ঢাকায় হিট স্ট্রোকে মঙ্গলবার মারা গেছেন একজন

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় হিট স্ট্রোকে মঙ্গলবার মারা গেছেন একজন

ঢাবার ওয়ারী এলাকার রাস্তায় মঙ্গলবার (২৩ এপ্রিল) হঠাৎ অচেতন হয়ে পড়েন আলমগীর শিকদার (৪৫) নামে এক ব্যক্তি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, প্রচন্ড গরমে অসুস্থ হয়ে (হিট স্ট্রোক) তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত আলমগীর যাত্রাবাড়ীর পশ্চিম শেখদি এলাকার জমির শিকদারের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এদিন বেলা পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, পথেই তার মৃত্যু হয়েছে। তিনি ছাড়াও গরমে অচেতন হয়ে পড়া আরও দুজনকে আজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার