Advertisement Placeholder

নতুন তিন বিচারপতি পাচ্ছে আপিল বিভাগ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন তিন বিচারপতি পাচ্ছে আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় ও সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আপিল বিভাগে নিয়োগ পেতে যাচ্ছেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার