Advertisement Placeholder

নারী ভক্তকে আলিঙ্গন করায় নিষিদ্ধ ইরান গোলরক্ষক!

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী ভক্তকে আলিঙ্গন করায় নিষিদ্ধ ইরান গোলরক্ষক!

ইরান জাতীয় দলের গোলরক্ষক হুসেইন হুসেইনিকে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করেছে ইরানিয়ান ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে এক নারী দর্শক মাঠে ঢুকে পড়লে হুসেইনি তাকে আলিঙ্গন করেন। যে কারণে তাকে এই সাজা দেওয়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, হুসেইনিকে ১টি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাড়ে ৪ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

ঘটনা ইরান প্রো লিগের ইস্তেগলাল তেহরান ও অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচের। ওই নারী ভক্ত মাঠে ঢুকে হুসেইনির কাছে পৌছে তাকে ছোঁয়ার চেষ্টা করেন। হুসেইনি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন। এর মধ্যে নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে গোলরক্ষক হুসেইনিকে ড্রেসিংরুমে নিয়ে যান এবং ওই দর্শককে গ্যালারিতে পার করে দেন।

ইরানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলার দেখার অনুমতি ছিল না। দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২০১৯ সালে নারীদের স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখার অনুমতি দেওয়া হয়। সেটাও ২৯ বছর বয়সী সাহার খোদায়ারি স্টেডিয়ামে প্রবেশ চেষ্টার দায়ে গ্রেপ্তার হওয়ার পর। ওই নারী পরে জানতে পারেন যে, স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করায় তার ছয় মাস জেলের পাশাপাশি মৃত্যুদণ্ড হতে পারে। এরপর বোমা বিস্ফোরণে আত্মহত্যা করেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার