Advertisement Placeholder

কক্সবাজারে স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল) ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রাব্বানী।

স্টেশন মাস্টার বলেন, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার