
প্রতিদিন ডেস্ক | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, ২৮ এপ্রিল গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।



