Advertisement Placeholder

আইসসহ গ্রেপ্তার ব্যান্ডশিল্পী এনামুল কবির রেবেল কারাগারে

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইসসহ গ্রেপ্তার ব্যান্ডশিল্পী এনামুল কবির রেবেল কারাগারে

কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার ব্যান্ডশিল্পী এনামুল কবির রেবেলকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত।

এর আগে, শনিবার (২৭ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ এপ্রিল রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার