Advertisement Placeholder

কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ২

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

বুধবার (১৫ মে) ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহিন এ পাহাড়ে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ আরসার ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। অভিযান শেষে বিস্তারিত সংবাদ সম্মেলন মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার