Advertisement Placeholder

শুধু ঢাকা বিভাগেই বাস করেন সাড়ে ৪ কোটি মানুষ!

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুধু ঢাকা বিভাগেই বাস করেন সাড়ে ৪ কোটি মানুষ!

বাংলাদেশের মোট জনসংখ্যার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে জানা গেছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন মানুষ ঢাকা বিভাগে বসবাস করেন।

বুধবার (২৭ জুলাই) জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঢাকা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১২ হাজার ৬২৯ জন।

প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ ও রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করছেন। এ ছাড়া, বরিশাল বিভাগে দেশের সর্বনিম্ন ৯১ লাখ মানুষ বসবাস করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার