Advertisement Placeholder

‘রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না’

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না’

রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না, সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আহ্বান জানান।

দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়— জানতে চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।

দেশে নাকি গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে।

দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই, যতটুকু আছে তা অচিরেই সমাধান হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।
আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার