Advertisement Placeholder

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জাহাংগীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আরও ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (সিনিয়র সচিব), বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), জাতীয় সংসদের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব।

যারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন তাদের সবার চুক্তি বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার