Advertisement Placeholder

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েব চেক-ইন চালু

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েব চেক-ইন চালু

ওয়েব চেক-ইন চালু করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ১ আগস্ট থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এ সুবিধা চালু হয়েছে। পরদিন ২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে বিমানের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার ২৪ থেকে ৩ ঘণ্টা আগ পর্যন্ত চেক-ইন করতে পারবেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘণ্টা আগ পর্যন্ত চেক-ইন করা যাবে। কোনো যাত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করলে প্রথম যাত্রা শেষের পর রিটার্ন যাত্রার জন্য আবার চেক-ইন করতে হবে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার