Advertisement Placeholder

শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের সম্পদের তদন্তে যুক্তরাজ্যকে বাংলাদেশের অনুরোধ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের সম্পদের তদন্তে যুক্তরাজ্যকে বাংলাদেশের অনুরোধ

লন্ডনে অবস্থিত সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত এমারসন বেইনব্রিজ হাউস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ। ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান।

তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং এরপরই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তে সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ।

মূলত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের নতুন সরকার।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর বলেছেন, হাসিনার শাসনামল ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে ২ লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার।

মনসুর ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, এ বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন। কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বৈরাচারী সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে নিয়ে থাকতে পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে।

তিনি বলেন, এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার হয়ে থাকতে পারে। গভর্নর আহসান মনসুর বলেন, যুক্তরাজ্য সরকার এ বিষয়ে খুব সহায়ক। (ব্রিটিশ) হাইকমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবও দিয়েছেন।

মনসুর বলেন, বিশেষ করে শেখ হাসিনার সরকারের সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যে মালিকানাধীন ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পেছনে ব্যবহৃত তহবিলের উৎস শনাক্ত করতে চায় বাংলাদেশি কর্তৃপক্ষ।

তিনি বলেন, সম্পদের তদন্ত করার মাধ্যমে এই সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য আমরা যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইব।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার