Advertisement Placeholder

বায়তুল মোকাররমের ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বায়তুল মোকাররমের ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

জুমার নামাজের ইমামতি নিয়ে বায়তুল মোকাররম মসজিদে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তবর্তীকালীন সরকার।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকার বদ্ধপরিকর।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার