Advertisement Placeholder

গুম, খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুম, খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব: মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, কাউকে একস্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। গুম-খুনে কোনোভাবে জড়াবে না র‌্যাব।

আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে র‌্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গুম, খুন ফৌজদারি অপরাধ। আইনের মধ্যে থেকে র‌্যাব সদস্যরা কাজ করবেন। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়ালে বরদাশত করা হবে না। দেশ আর ‘আয়না ঘর’ বলে কিছু থাকবে না।

ডিজি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

তিনি বলেন, কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। জাতিসংঘের ফ্যাক্ট (fact) ফাইন্ডিং কমিটি যোগাযোগ ও পরিদর্শন করেছে। তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এছাড়া জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছেন তাদেরকেও মনিটর করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার