Advertisement Placeholder

দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। কেননা আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত ছুটি থাকছে।

এর আগে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার