Advertisement Placeholder

জনগণ এক থাকলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব : মাহমুদুর রহমান

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগণ এক থাকলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব : মাহমুদুর রহমান

সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার বিফল হলে বাংলাদেশে আবারো ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে। দেশের ১৮ কোটি জনগণ যদি এক থাকে তাহলেই ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় মাহমুদুর রহমান বলেন, দুটি লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিল, ফ্যাসিবাদ সরকারের পতন ঘটান। দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে।

কিন্তু দ্বিতীয়টা আমরা এখনও অর্জন করতে পারিনি। এখন সুযোগ এসেছে, ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করার। এ জন্য অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সব চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে।

সরকারকে টিকিয়ে রাখতে সীসা ঢালা ঐক্য লাগবে। ১৮ কোটি জনগণ যদি এক থাকে তাহলে ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব।

তিনি বলেন, ‘সরকারের দিকেও আমাদের নজর রাখতে হবে। যাতে তারা বিপথগামী না হয়। সবাইকে এই দায়িত্ব নিতে হবে।

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আবরার শহীদ হয়েছে। আমাদের এ লড়াইকে অব্যাহত রাখতে হবে৷ অর্জিত বিপ্লবকে কোনোভাবেই বিপথগামী করা যাবে না।’

এ ছাড়া সরকারের সমালোচনা করে সম্পাদক বলেন, ‘সরকার এখন পর্যন্ত তাদের শক্তি দেখাতে পারেনি। সরকার খুব স্লো। তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে এখনও কোনো অর্থবহ অ্যাকশন নিতে পারেনি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। কোন আইনে তিনি ভারতে বসে আছেন। সম্পূর্ণ বেআইনিভাবে আছেন তিনি। আমি মামলা করার জন্য কুষ্টিয়ায় এসেছি। আমার মামলার ১ নম্বর আসামি হবেন হাসিনা। মামলার ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি দাবি জানাব।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার