Advertisement Placeholder

বিয়ের পিঁড়িতে বসলেন হাসনাত আব্দুল্লাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের পিঁড়িতে বসলেন হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ (বামে) ও সারজিস আলম

দাম্পত্য জীবনে পদার্পণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার (১২ অক্টোবর) একাধিক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসনাতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে সারজিস আলম লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছ। দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন। বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি।’

হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি না জানতে যোগাযোগ করা হলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।

আরেকজন সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহর বিয়ের তথ্য সঠিক। এ বিষয়ে তিনিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘এতোসব চালাইদেনের মাঝে একটা সত্য খবর হলো গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই আসলেই বিয়ে করেছেন। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজনটা হয়েছে। আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার