Advertisement Placeholder

ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেবে অস্ট্রেলিয়া : জামায়াত আমির

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেবে অস্ট্রেলিয়া : জামায়াত আমির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। এর আগে, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন ‍তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন; তাদের চিকিৎসার জন্য সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, দেশের স্কিল ডেভেলপমেন্টে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করতে পারে সে ব্যাপারেও আলোচনা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার