Advertisement Placeholder

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

ফাইল ছবি

৫ বছর আগে লন্ডনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পাশাপাশি দলটির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রবিবার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন।

তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার