Advertisement Placeholder

ছাদ থেকে পড়ে ঢামেকের সিনিয়র স্টাফ নার্স নিহত

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাদ থেকে পড়ে ঢামেকের সিনিয়র স্টাফ নার্স নিহত

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আতাউল করিম অপু (৫০) নিহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপুর বড় ভাই রেজাউল করিম বলেন, সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ২৯৬নং বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন অপু। ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম বলেন, অপুর স্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে। আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢামেক হাসপাতালের সভাপতি মো. কামাল পাটোয়ারী বলেন, খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে আসি। এসে দেখি তার নিথর দেহ পড়ে আছে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অপুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানিয়েছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার