Advertisement Placeholder

শাহজালাল বিমানবন্দরে এক কোটি ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ১

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিমানবন্দরে এক কোটি ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রার চালানসহ পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৫ আগস্ট) রাতে তাকে আটকের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল কাদের রিয়াদ। কাস্টমস কর্মকর্তারা জানান, তল্লাশি করে তার লাগেজ থেকে এক কোটি ৩০ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ আগস্ট) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইগামী যাত্রী ছিল রিয়াদ। সুনির্দিষ্ট তথ্য পেয়ে তাকে আটকের পর ওই বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার