Advertisement Placeholder

৪১১ যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪১১ যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট

চলতি বছরের হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। ৫ জুন সকাল ৯টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন ৪১১ হজযাত্রী। এদিন সকাল ১০টায় হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি ফ্লাইট ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

এবার সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি চার লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচায় হজে যাওয়া যাচ্ছে। ২০২০ সালে ঘোষিত প্যাকেজের চেয়ে এবার হজে যাওয়ার খরচ প্রায় লাখ টাকা বেড়েছে। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার