Advertisement Placeholder

ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রায় দু’দিনের সফর শেষ করে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ওয়াং ই। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চারটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয় বলে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান।

উল্লেখ্য, প্রায় ১৯ ঘণ্টার সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার (৭ আগস্ট) সকাল ১০টা ৪৫ মি‌নিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গো‌লিয়ার উ‌দ্দেশে রওয়ানা হন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে দু’দিনের সফরে শ‌নিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থে‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার