Advertisement Placeholder

সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিল বিভাগেও বহাল

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিল বিভাগেও বহাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সম্রাটের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১০ আগস্ট) বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ১১ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত সম্রাটকে শর্তসাপেক্ষে ৯ জুন পর্যন্ত জামিন দেন। পরে গত সোমবার (৮ আগস্ট) ওই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের করা এই মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার আগে সম্রাট তার বিরুদ্ধে থাকা আরও তিনটি মামলায় জামিন পান। চার মামলার সব কটিতেই জামিন পাওয়ায় ১১ মে বিএসএসএমইউর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল) প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট। তবে তিনি এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

গত ১৮ মে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সম্রাট আপিল বিভাগে আবেদন করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, চেম্বার আদালত সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি। ফলে জামিন বাতিলের আদেশ বহাল থাকছে। সম্রাটের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের করা মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার