Advertisement Placeholder
সীতাকুণ্ডে ডিপোতে আগুন ও বিস্ফোরণ

এখনও নিয়ন্ত্রণে আসেনি, রাসায়নিক কনটেইনারটি নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য : ফায়ার সার্ভিস

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৬ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখনও নিয়ন্ত্রণে আসেনি, রাসায়নিক কনটেইনারটি নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য : ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ৩৬ ঘণ্টা পার হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস বলছে, জ্বলন্ত কনটেইনারগুলোর পাশে একটি কনটেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য এখন রাসায়নিক কনটেইনারটি নিয়ন্ত্রণে আনা।

আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। গত শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে ডিপোতে আগুন লাগে। আজ সোমবার (৬ জুন) সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ২৫টি দল কাজ করছে। রাতে যোগ দিয়েছে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ দল। সকালে ফায়ার সার্ভিসের মোট ১০টি দল কাজ করছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার