Advertisement Placeholder

সাকিবের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ১৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি

যুক্তরাষ্ট্র থেকে ১২ আগস্ট রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে বিশ্রাম নিয়েছেন। বিকেলে বসেছেন বৈঠকে। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকটি হচ্ছে পাপনের গুলশানের বাসভবনে।

সাকিব-পাপনের বৈঠকের ইস্যুটি গত দু’দিন ধরেই সংবাদমাধ্যমে আলোচিত খবর। তবে কখন, কোথায় হবে এই বৈঠক তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেছে, ১৩ আগস্ট তিনটার পর গুলশানে বৈঠকে বসেছেন সাকিব আর পাপন। সেখানে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন।
বৈঠকের ইস্যুটি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন- এ নিয়ে হবে আলোচনা। তবে বোর্ড সূত্রের খবর, সাকিবকেই ফের টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হচ্ছে।

একই সঙ্গে বৈঠকে বোর্ডকে না জানিয়ে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতে বলা হবে সাকিবকে। তবে তা শুধুই আনুষ্ঠানিকতার ব্যাপার হবে বলে সূত্র জানায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার