Advertisement Placeholder

যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হলেন দোরাইস্বামী

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হলেন দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে দেশটির দূত হিসেবে যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে (আইএফএস: ১৯৯২) যুক্তরাজ্যে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খুব শিগগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী চীনা ভাষায় কথা বলতে দক্ষ। তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমার গত ৩০ জুন অবসরে যান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দোরাইস্বামী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার