
প্রতিদিন ডেস্ক | বুধবার, ২৪ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ নির্বাচন কমিশন পায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সিইসি আউয়াল বলেন, একটি দলের চাওয়া বা কারও বিরোধিতায় নয়, সবার কথা ভেবে কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ভোটের বুথের ভেতরে কেউ যদি মাস্তানি না করে, তাহলে এই মেশিনে কারচুপির কোনো সুযোগ নেই। তবে ভোট কক্ষের নিশ্চয়তা দেবে কমিশন।
কোনো দলের চাওয়া কিংবা কোনো দলের বিরোধিতা নয় সুষ্ঠু ভোটের স্বার্থে আগামীর ভোট হবে ইভিএমে।



