Advertisement Placeholder

কক্সবাজারে ট্রাকচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ২৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে ট্রাকচাপায়  ৪ অটোরিকশা যাত্রী নিহত

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতাল নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার