Advertisement Placeholder

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ

ঢাকার হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারীর (৩৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮ জুন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে বলে ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান জানিয়েছেন।

ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনিক পুলিশের বরাত দিয়ে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ৬-৭ ঘণ্টা আগে আব্দুল বারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান জানান, এক পথচারীর ফোন পেয়ে সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এখনো কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এর আগে গত ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার