Advertisement Placeholder

৩১ আগস্ট সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ৩১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩১ আগস্ট সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৩১ আগস্ট) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। এদিন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরবেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ আগস্ট রাতে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগে ছয়বার তাকে ওই হাসপাতালে ভর্তি হয়ে প্রায় পাঁচ মাসের মতো থাকতে হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বলেন, ‘ম্যাডাম কেমন আছেন এটার উত্তর আর দেওয়ার নেই। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এজন্যই তাকে হাসপাতালে নেয়া হয়।

গত ২২ আগস্ট এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা (ইকো, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও এক্সরে) করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। সে কারণেই খালেদা জিয়াকে গত রবিবার আবারও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তাকে দেশেই থাকতে হবে।

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ওঠেন, এখন সেখানেই তিনি থাকছেন। ২০২১ সালে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অসুস্থতার কারণে খালেদা জিয়াকে ছয় দফায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার