Advertisement Placeholder

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ই-গেইট

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ই-গেইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেইট (ইলেকট্রনিক গেট)। এ ব্যবস্থার ফলে একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে স্বয়ংক্রিয় ব্যবস্থায় নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিমানবন্দরের ডিপারচার (বহির্গমন) এলাকায় মোট ১২টি এবং অ্যারাইভাল (আগমনী) এলাকায় তিনটি ই-গেইট স্থাপন করা হয়েছে। গত রবি ও সোমবার (৫ ও ৬ জুন) পরীক্ষামূলকভাবে এ গেট ব্যবহার করা হয়।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে ই-গেইটে সফলভাবে ইমিগ্রেশন সম্পন্ন করার পর আজ মঙ্গলবার থেকে যাত্রীদের জন্য পুরোপুরি এ সুবিধা চালু করা হয়। ই-পাসপোর্টধারী যাত্রী ভেরিফিকেশন শেষে ই-গেইট অতিক্রম করতে পারছেন।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ বিমানবন্দরে ই-গেইট চালু করল। ২০১৯ সালেই শাহজালাল বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেইট চালুর তাগিদ দিয়েছিলেন। এরপর এটি চালু করতে কাজ শুরু করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার