Advertisement Placeholder

নিরাপদ সড়কের দাবিতে আবার রাস্তায় শিক্ষার্থীরা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরাপদ সড়কের দাবিতে আবার রাস্তায় শিক্ষার্থীরা

রাজধানী ঢাকার গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেনের (১৬) নিহতের প্রতিবাদে তেজগাঁওয়ে বিজয় সরণি মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের নিহতের ঘটনায় বিচার চেয়ে ও ফার্মগেটে ‘নিরাপদ সড়ক’ এর দাবিতে আজ সোমবার দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে তাদের এই অবরোধ চলে।

এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে- ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”
প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেইট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে।

ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার সাহেদ আল মাসুদ সে সময় বলেন, “শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বেঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়।”

শিক্ষার্থীরা মিনিট বিশেক বিজয় সরণি মোড়ে বিক্ষোভ দেখিয়ে আবারও মিছিল নিয়ে ফার্মগেইটে যায় এবং সেখানে অবস্থান নেয়। পরে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

রবিবার তেজগাঁও বিজি প্রেসের কাছে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মারা যায় বিজ্ঞান স্কুলের ছাত্র আলী হোসেন। বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে সে দুর্ঘটনায় পড়ে।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চলের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি সোমবার সকালে আটক করা হয়। ওই মাইক্রোবাসের চালক জিয়াউল হককেও আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হলে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে।
নিরাপদ সড়কের দাবিতে সেই আন্দোলন দেখিয়ে দেয়, আইনের রক্ষক যে পুলিশ, তাদের চালকও লাইসেন্স ছাড়া, চলার অনুপযোগী গাড়ি নিয়ে রাস্তায় নামছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার