Advertisement Placeholder

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : আরেক ফায়ার কর্মীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : আরেক ফায়ার কর্মীর মৃত্যু

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম গাউসুল আজম। শনিবার (১১ জুন) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ গেলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৩ টার দিকে চিকিৎসকেরা গাউসুলকে মৃত ঘোষণা করেন। গাউসুল আজমের গ্রামের বাড়ি যশোরের মণিরামপুরে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই ফায়ার সার্ভিস কর্মীর পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাউসুলের শ্বাসনালী পুড়ে গিয়েছিল। বিএম ডিপোতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে আইসিইউ ইউনিটে লাইফ সাপোর্ট ছিলেন তিনি। তার শরীর ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে রবিন নামে আরও এক ফায়ার সার্ভিস কর্মী বার্ন ইনস্টিটিউটের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন আাছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি ওই কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ। এ ঘটনায় গাউসুল আজমসহ এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো। আর সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার