Advertisement Placeholder

‘খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে’

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে’

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব। এ সময় মির্জা ফখরুল তার বক্তৃতায় বলেন, ‘গতকাল (১১ জুন) ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার বিষয়ে সরকারের কোনো দায় নেই।’ আল্লাহ না করুক, দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া কয়েকবার মৃত্যুর হাত থেকে চিকিৎসকদের সুচিকিৎসায় বেঁচে এসেছেন। গতকাল (১১ জুন) রাতে চিকিৎসকদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে তিনি ফিরে এসেছেন। এখন উনার উন্নত চিকিৎসা প্রয়োজন, যা দেশে নেই। তাই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে।’

এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ শুরু হয়। সকাল ৯টা থেকে মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর বিএনপি নেতা নবি উল্লা নবী, ফখরুল ইসলাম রবিন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার