Advertisement Placeholder

ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৮ ডিসেম্বর

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৮ ডিসেম্বর

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন হবে আগামী ৮ ডিসেম্বর। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় যুব মহিলা লীগের সমাবেশও পেছানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার