Advertisement Placeholder
কুমিল্লা সিটি নির্বাচন

নির্বাচনে জয়ে আমি শতভাগ আশাবাদী : আরফানুল হক রিফাত

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে জয়ে আমি শতভাগ আশাবাদী : আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।
কুসিক নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার