Advertisement Placeholder

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি আউয়াল

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশনসহ পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। ভোট শেষে বুধবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনো একজন–দুজন ভোটার বলেছেন, তাদের অসুবিধা হচ্ছিল।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কুমিল্লার দুটি কেন্দ্রে এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একটু বিঘ্ন ঘটছে। বাকি কেন্দ্রগুলোতে কমবেশি ৬০ শতাংশ ভোট পড়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তবে কেউ কেউ বলেছেন, তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যারা একটু বয়োবৃদ্ধ, তাদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার