Advertisement Placeholder

অবশেষে সাকিবই হলেন বরিশালের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে সাকিবই হলেন বরিশালের অধিনায়ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। এদিকে, একইদিন দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে বরিশাল।

চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ মাঠে নেমেছে বরিশাল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল মেহেদী হাসান মিরাজকে। সেই ম্যাচের পর অবশ্য জানা গিয়েছিল এবারের আসরে ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বরিশালের ক্রিকেটাররা। যদিও এবার সেই তত্ত্ব থেকে বের হয়ে আসল বরিশাল।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার