Advertisement Placeholder

আক্রমণের ধার বাড়াতে মুদ্রিককে দলে ভেড়াল চেলসি

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আক্রমণের ধার বাড়াতে মুদ্রিককে দলে ভেড়াল চেলসি

চোটে জর্জরিত চেলসি আক্রমণের ধার বাড়াতে দলে টানল নতুন খেলোয়াড়। শাখতার দেনেৎস্ক থেকে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিলেন ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিক। দুই ক্লাবের পক্ষ থেকে রবিবার (১৫ জানুয়ারি) বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। সাড়ে ৮ বছরের জন্য স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইউক্রেইনের এই ফুটবলার।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে শাখতার জানায়, ২২ বছর বয়সী মুদ্রিকের বিনিময়ে সাত কোটি ইউরো পাবে তারা। বিভিন্ন বোনাসসহ যোগ হতে পারে আরও তিন কোটি ইউরো। টানা দুই বছর শাখতারের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুদ্রিক। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দারুণ খেলে আলোচনায় আসেন তিনি। গ্রুপ পর্বে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন মুদ্রিক।

ইউক্রেইনের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চেলসিতে যোগ দিলেন মুদ্রিক। ২০০৬ সালে প্রথম ইউক্রেইনিয়ান ফুটবলার হিসেবে লন্ডনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সাবেক তারকা ফরোয়ার্ড আন্দ্রে শেভচেঙ্কো। চেলসিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মুদ্রিক বলেন, গ্রাহাম পটারের দলে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।
মুদ্রিক জানান, চমৎকার এক লিগে অনেক বড় এক ক্লাব এবং ক্যারিয়ারের এই পর্যায়ে এটি আমার জন্য খুব আকর্ষণীয় একটি অধ্যায়। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য রোমাঞ্চিত এবং গ্রাহাম পটার ও তার স্টাফের সঙ্গে কাজ করতে ও শিখতে উন্মুখ।

জানুয়ারির দলবদলে পঞ্চম খেলোয়াড় হিসেবে চেলসি শিবিরে যোগ দিলেন মুদ্রিক। তাকে পেয়ে সমস্যা কিছুটা দূর হবে চোটের কারণে আক্রমণের দুই খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিক ও রাহিম স্টার্লিংকে হারানো দলটির। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে আছে চেলসি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার