Advertisement Placeholder

নরসিংদীতে ব্যাংকের ভেতরে মিলল ২ আনসার সদস্যের মরদেহ

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদীতে ব্যাংকের ভেতরে মিলল ২ আনসার সদস্যের মরদেহ

নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)।

প্রাথমিকভাবে ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখে ও কোনো আনসারের সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। পরে নয়ন মিয়া পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার