Advertisement Placeholder

সিলেটে আরও এক সপ্তাহ বৃষ্টি হতে পারে

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২০ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে আরও এক সপ্তাহ বৃষ্টি হতে পারে

সিলেটে আগামী এক সপ্তাহে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সিলেট বিভাগে আগামী এক সপ্তাহ বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এতে বন্যা পরিস্থিতির উন্নতিরও সম্ভাবনা নেই। পাশাপাশি চট্টগ্রাম-বরিশালেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেনে তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২১ জুন) ঢাকা, রংপুর ও রাজশাহীতে বৃষ্টি কম হতে পারে। বুধবার থেকে সারা দেশে বৃষ্টি আবারও বাড়বে। রংপুর, রাজশাহী ও ঢাকায় কাল মঙ্গলবার (২১ জুন) এক দিনের জন্য বৃষ্টি কমবে। পরদিন বুধবার থেকে আবারও বাড়বে।

আবহাওয়া কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (১৯ জুন) চট্টগ্রামে ২৪১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সোমবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামেই। বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে ঢাকায়। এরপর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে টাঙ্গাইল ও ফরিদপুরে ৪ মিলিমিটার। সিলেটে ২২ ও শ্রীমঙ্গলে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ঢাকা ২০ জুন সারাদিন মেঘলা ও মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যার পর আবার বৃষ্টি হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার