Advertisement Placeholder

ব্রিটেনে চলতি বছর প্রথম ৬ মাসে গড়ে ৫০ পাব বন্ধ

যুক্তরাজ্য অফিস   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রিটেনে চলতি বছর প্রথম ৬ মাসে গড়ে ৫০ পাব বন্ধ

কস্ট অফ লিভিং ক্রাইসিস এবং অর্থনৈতিক সংকটের এই কয়েক বছরে যুক্তরাজ্যের হসপিটালিটি সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্যের নতুন একটি বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে গড়ে প্রতি মাসে ৫০টিরও বেশি পাব বন্ধ হয়ে গেছে।

রিয়েল এস্টেট ইন্টেলিজেন্স ফার্ম আলটাস গ্রুপ বলছে, যেসব পাব খালি ছিল বা ভাড়া করার প্রস্তাব দেওয়া হচ্ছে জুনের শেষে সেগুলোর সংখ্যা কমে ৩৯ হাজার ৯৬-এ নেমে এসেছে। গত ২০২৩ সালে তুলনায় এই সংখ্যা ৩০৫টি কম। এই পাবগুলো হয় বন্ধ হয়ে গেছে অথবা ভেঙে ফেলে অন্য কিছু বানানো হয়েছে। কিছু পাবকে বাড়ি, অফিস বা এমনকি ডে নার্সারিতে ট্রান্সফার করা হয়েছে।

২০২৪ সালের প্রথমার্ধে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ৪৬টি পাব বন্ধ হয়ে গেছে, এই সংখ্যা ব্রিটেনের অন্যান্য অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পুরো ফিসক্যাল ইয়ারে মোট ৪৭২টি পাব শেষ অর্ডারের জন্য আহ্বান করেছিল। পাব এবং রেস্তোরাঁগুলো ২০২০ থেকে ২০২১ সালে কোভিডের সময়ে একটানা কয়েক মাস বন্ধ ছিল। এরপর ২০২২ এবং ২০২৩ সালে অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে পাব বা রেস্টুরেন্টগুলোর ব্যয় বৃদ্ধি পায়।

মূলত কস্ট অফ লিভিং ক্রাইসিস এই সমস্যার জন্য দায়ী। সমস্যাটি মোকাবেলার জন্য এই ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে বিজনেস রেট সংস্কারের আহ্বান জানানো হয়েছে। পাব গুলোতে বর্তমানে ট্যাক্সের উপর ৭৫ শতাংশ ছাড় রয়েছে। তবে এটি ২০২৫ সালের মার্চ মাসে শেষ হবে। আলটাস গ্রুপের প্রপার্টি ট্যাক্সের প্রেসিডেন্ট অ্যালেক্স প্রোবিন আগামী এপ্রিলে পাবগুলোর ট্যাক্স বৃদ্ধি নিয়ে একটি আগাম সতর্কতা জারি করেছেন। তিনি চ্যান্সেলর র‍্যাচেল রিভসকে আসছে অটাম বাজেটে বিজনেস রেট কম রাখার আহ্বান জানান। এদিকে ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব এসোসিয়েশন সম্প্রতি বিয়ারের ট্যাক্স কমানোর আহ্বান জানিয়েছে। ট্যাক্স এবং খরচ বাদ দেওয়া হলে একটি পাব বর্তমানে বিয়ারের প্রতিটি পিন্টে গড়ে ১২ পেন্স লাভ করে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার