Advertisement Placeholder

মাঝ আকাশে এয়ার ফ্রান্সের দুই পাইলটের হাতাহাতি, অতঃপর

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঝ আকাশে এয়ার ফ্রান্সের দুই পাইলটের হাতাহাতি, অতঃপর

মাঝ আকাশে উড়ছিল বিমান ঠিক সে সময়ে ঘটে যায় এক ভয়ঙ্কর কাণ্ড। এক পালট আরেক পালটের নির্দেশ না মানায় দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া। আর এই ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। আর এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ভিয়েনা থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানে। এ ঘটনায় সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট দুই পাইলটকে।

জানা যায়, ঝগড়ার জেরে উড়ন্ত বিমানের ককপিটের মধ্যে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপর জনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। পরে ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে ঢুকে অবাক বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করতে পারেন সে জন্য বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।

এ বিষয়ে এয়ার ফ্রান্সের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তবে পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই তাদের ঝগড়া থামানো হয়।

তবে পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার