
বিশ্ব ডেস্ক | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভলারি জালুঝনি মঙ্গলবার (১৭ জানুয়ারি) বলেছেন, তিনি এই প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে পোল্যান্ডে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে সাক্ষাত করেছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তার সাক্ষাতকে গুরুত্বের সঙ্গে দেখা যাচ্ছে। খবর এএফপি।
কিয়েভের জন্য মার্কিন সামরিক সহযোগিতা দেওয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অন্যতম এ শীর্ষ জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর টেলিগ্রামে জালুঝনি বলেছেন, সাক্ষাৎকালে ‘আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জরুরি প্রয়োজনের কথা তাকে বলেছি।
এর আগে জেনারেল মার্ক মিলি জার্মানির একটি ক্যাম্পে প্রশিক্ষণরত ইউক্রেনের সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বলেও সিএনএনসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।



