Advertisement Placeholder

জি-২০ সম্মেলন ২০২৪ : পুতিন ব্রাজিলে গেলে গ্রেপ্তার করা হবে না : লুলা দা সিলভা

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জি-২০ সম্মেলন ২০২৪ : পুতিন ব্রাজিলে গেলে গ্রেপ্তার করা হবে না : লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বছর ব্রাজিলে জি-২০ সম্মেলনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে না। শনিবার ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে এক নিউজ শোতে লুলা এ কথা বলেন। তিনি জানান, পুতিনকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। খবর আল-জাজিরা।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট হই এবং তিনি (পুতিন) ব্রাজিলে আসেন, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না।

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে শত শত শিশুকে দেশছাড়া করা ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার