Advertisement Placeholder

রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সঙ্গে দেখা করেছেন কিম জং উন

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সঙ্গে দেখা করেছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন। শনিবার ১৬ সেপ্টেম্বর ভ্লাদিভোস্তকে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে— উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিভোস্তকের নেভিচি এয়ারফিল্ডে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান শোইগু। কিমকে অনার গার্ডও দেওয়া হয়।

কিম জং উন বিদেশ সফরকে বিরল বলে বিবেচনা হয়। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর এই প্রথম কোনো সরকারি সফরে দেশের বাইরে পা রাখলেন তিনি। তার এই সফর পশ্চিমা দেশগুলোর মধ্যে আশঙ্কা তৈরি করেছে যে— মস্কো এবং পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করতে পারে।

মস্কো ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়, অন্যদিকে পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে রাশিয়ার সাহায্য চায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমের সঙ্গে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনা’ থাকার ইঙ্গিত দিলেও ক্রেমলিন ১৫ সেপ্টেম্বর বলেছে যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার