Advertisement Placeholder

ইসরায়েল-হামাস যুদ্ধ থামানোর আর্জি জানালেন পোপ ফ্রান্সিস

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েল-হামাস যুদ্ধ থামানোর আর্জি জানালেন পোপ ফ্রান্সিস

ইসরায়েল এবং হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। ২২ অক্টোবর রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনাসভার পর বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন তিনি। পোপ বলেন, ‘যুদ্ধে কখনও কারো জয় হতে পারে না। মানব সভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ, যুদ্ধ মানুষের মধ্যে সদ্ভাব নষ্ট করে।’ খবর ডয়েচে ভেলে।

গাজা স্ট্রিপে যাতে আরও মানবিক সাহায্য পাঠানো হয়, তারও আর্জি জানিয়েছেন পোপ।

উল্লেখ্য, গত দুই দিন ধরে গাজা স্ট্রিপে রাফাহ সীমান্ত দিয়ে মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। ট্রাক বোঝাই করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যে পরিমাণ জিনিস যাচ্ছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলি।

হামাস যে পণবন্দিদের এখনো আটকে রেখেছে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন পোপ।

পোপের অফিস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে প্রায় ২০ মিনিট ফোনে থা হয়েছে ফ্রান্সিসের। পোপের মতামত নিয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার